সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

পাকিস্তানে মসজিদে হামলায় নিহত বেড়ে ৫৬

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ২৯৩ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পেশোয়ারে শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত বেড়ে ৫৬ জনে দাঁড়িয়েছে। হাসাপাতাল কর্মকর্তারা জানিয়েছেন, আহত হয়েছেন ১৯৪ জন যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। 

লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আছিম এই তথ্য নিশ্চিত করেছেন। 

পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে কোচা রিসালদার এলাকার সরকারের মুখপাত্র ব্যারিস্টার মোহাম্মদ আলী সাইফ বলেন, এটা একটা আত্মঘাতী হামলা। এই ঘটনায় দুই সন্ত্রাসী যুক্ত ছিল।

পেশোয়ারের ক্যাপিটাল সিটি পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আইজাজ খান বলেন, বিস্ফোরণে একজন পুলিশ নিহত হয়েছেন। 

পুলিশ জানিয়েছে, দুইজন হামলাকারী কিচ্ছা কাহিনী বাজার এলাকার মসজিদে প্রবেশের চেষ্টা চালায়। তারা নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের ওপর গুলি বর্ষণ করে। এতে একজন পুলিশ নিহত এবং আরেকজন গুরুতর আহত হন। 

নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের গুলিতে একজন আত্মঘাতী নিহত হন। কিন্তু আরেকজন মসজিদে দৌঁড় দেন এবং নিজেকে উড়িয়ে দেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102